ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা হয়। বর্তমানে প্রধান বিচারপতি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন। দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে।


উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑